আমার তালিকায় ফ্রিল্যান্সি রয়েছে ২য় তে । কিন্তু ফ্রিল্যান্সি সকলের জন্য সহজ নয় বিড করে কাজ গ্রহন করতে হয় নিদিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে হয় । শিক্ষিত বেকার দের জন্য ও চাকুরী জীবীদের ও মেধাবী ছাত্রদের জন্য একটি খোলা জানালা বলতে পারেন । তাই এটি আমি পরে আলোচনা করব একটু খোলা মেলা ভাবে ।
আপতত গ্রাফিক্স ডিজাইন কম্পিটিশন করে কি ভাবে আয় করা যায় তা দেখব । গ্রাফিক্স ডিজাইন কম পিটিশন এর অনেক সাইট নেটে সার্চ করলে পেতে পারেন । কিন্তু আমার জানামতে একটি ভালো সাইট ।
https://99designs.com
আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন । আপনার জন্য একটি দারুন আয়ের সম্ভাবনা । এখানে লোগো , টেমপ্লেট ইত্যাদি জমা দিতে পারেন । আপনার কাজ ক্লাইন্টদের পছন্দ হলে আপনি বিজয়ী হবেন ।
একটি বিষয় এখানে জেনে রাখা প্রয়োজন । এখানে দুই ধরনের কন্টেস্ট হয় । একটি সাধারন ও একটি গ্যরান্টেড । সাধারন টির ক্ষেত্রে ক্লাইন্ট এর ডিজাইন পছন্দ না হলে টাকা উঠিয়ে নিতে পারবে । কিন্তু গ্যরান্টেড হলে ক্লাইন্ট টাকা উঠাতে পারবেনা । জমা দেয়া কাজ গুলোর মধ্যে থেকে একটি সে বেছে নিতে বাধ্য । তবে গ্যরান্টেড কাজ গুলোতে টাকার পরিমাপ একটু কম হয় । প্রতিদিন যদি অংশ গ্রহন করতে থাকেন । দেখবেন এক সময় আপনার হাতে আলো ধরা দিতে পারে । বিজয়ী লোগো গুলো দেখে আপনি কিছুটা ধারণা পেতে পারেন । অন্যদের সাবমিট করা লোগো গুলো দেখে আপনি ওদের চেয়ে সুন্দর লোগো তৈরি করতে পারেন । অধিকাংশ ক্লাইন্ট কিন্তু পরিষ্কার পরিছন্ন লোগো পছন্দ করে ।
আমি শুধু লোগো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম । এখানে বিভিন্ন রকম ডিজাইনের কন্টেস্ট চলে । শুধু মাত্র ফটোশপ জানলেও শুরু করে দিতে পারেন । পরবর্তীতে অন্যান্য গুলো শিখে ফেলবেন । এখানে আরও একটি মজার বিষয় হলও এখানে কাজ করতে হলে খুব উচ্চ শিক্ষিত হতে হবে এমন কথা নেই । কিন্তু হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে কাজ করতে হবে । এখানে সাইন আপ করে একটি পয়সা পাবেন না । তবে আপনি বিজয়ী হলে । খুব সামান্য কেটে নিবে । কারন এটাই এদের ব্যবসা । এরা একটি মাধ্যম হিসেবে কাজ করে মাত্র । এই সাইটে ২০ মিনিট ঘুরাঘুরি করলে সব কিছু বুঝে যাবেন ।
দুঃখ একটি এত বড় একটি সাইটে সাইন আপ করলে ৫ কোটি ডলার ফ্রি দেয়া তো দূরের কথা ১ সেন্ট ও দেয়না । তাই অনেকে এই সাইট পছন্দ করেনা ।
সাইন আপ করার সময় একাধিক পদ্ধতির মধ্যে থেকে কোন পদ্ধতিতে টাকা নেয়া আপনার জন্য সহজ হবে উল্লেখ করে দিবেন ।
সাইন আপ করার সময় একাধিক পদ্ধতির মধ্যে থেকে কোন পদ্ধতিতে টাকা নেয়া আপনার জন্য সহজ হবে উল্লেখ করে দিবেন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন