আয় করুন ফেসবুক থেকে

geld-verdienen-468x60

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

ফেসবুকে আছে একটি আলাউদ্দিনের চেরাগ !!!!!! ব্যবহার করুন

প্রথমেই বাস্তব উদাহরণ দেই
ক্রিয়েটিভ আই টি থেকে হোম ওয়ার্ক দেয়া হলো, ১০০০ মানুষ এর কাছে একটি বিজ্ঞাপন পাঠাতে হবে | যেমন কথা তেমন কাজ , শুরু করে দিলাম , যদু , কদু , আবুল , কাবুল যাকে পাই তাকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকি | উদ্দেশ্য খুবই সহজ এবং পানির মত | ১০০০ বন্ধু বানাবো এবং বিজ্ঞাপন দিয়ে দিয়ে দিয়ে তাদের মগজ এর চাটনি বনিয়ে ফেলবো এবং স্যার কে দেখিয়ে দেব সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলে | সব কিছু চলছিলো  ঠিকঠাক কিন্তু আমার সফলতা মার্ক জকারবার্গ সাহেবের পছন্দ হলনা , তিনি আমার ফেসবুক একাউন্ট ব্যান করে দিলেন | এবং একাউন্ট ফিরে পেতে আমার মগজ এর চাটনি হয়ে গেলো |
তাহলে আমার কি করা উচিত ছিলো ?
আসলে কিভাবে ফেসবুক মার্কেটিং এ এগোতে হবে তা পরের ক্লাসে জানতে পারলাম বাংলাদেশী ফেসবুক গডফাদার এর কাছ থেকে | এখানেই লুকিয়ে আছে আলাউদ্দিনের দৈত্য আপনার কাজ শুধু তাকে জাগানো এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সফলতা সময়ের বেপার মাত্র তবে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া তে সময় দিতে হবে নাহলে আপনার মার্কেটিং দানব টি অন্যের হাতে চলে যাবে | ফেসবুক গ্রুপ হলো আমাদের মার্কেটিং দানব আর এতো কথা বললাম আপনাদের একটু সিরিয়াস বানাবার জন্য |
ফেসবুক গ্রুপ

ফেসবুক গ্রুপ

ফেসবুক গ্রুপ হলো যাখানে যুক্ত হয়ে কিছু লোক নিজেদের মধ্যে শেয়ারিং করতে পারে এটা অবশ্যই সবার জানা | তবে ওস্তাদ লোকেরা এটা দিয়ে মার্কেটিং এর জাদু চালাতে পারেন | যদি অনুপ্রাণিত হতে চান তাহলে জেসন ফিকের কাহিনী পড়ুন যিনি ফেসবুক ব্যবহার করে কোটিপতি | আমি পরবর্তীতে কয়েকটি ফেইসবুক গ্রুপ এর সাথে যুক্ত হই যাখানে সদস্য সংখা প্রত্যেকটিতে ২৫০০০ এর উপরে আর এরকম চার পাচটি গ্রুপ এ পোস্ট দিলে অনায়সে আপনার বিজ্ঞাপনটি এক লক্ষ লোকের কাছে পৌছানো সম্ভব | এখন কষ্ট লাগে এই ছোট্ট ইনফরমেশন টুকুর অভাবে ফেইসবুকএ ব্যান খেলাম |
Great-Facebook-Group

ফেসবুক গ্রুপ মার্কেটিং এর গভীরে

প্রথমেই জানিয়ে রাখি , অনলাইন মার্কেটিং এ সফলতা পেতে হলে আপনার অফলাইন মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে | আপনি যদি আকর্ষণ তৈরী করতে না পারেন তাহলে ক্রেতা পাবেন না | আর সফলতার শিখরে পৌছাতে হলে আপনাকে কাজে লাগাতে হবে আপনার অনন্য আইডিয়া | যে গ্রুপ এর মধ্যে আপনার বিজ্ঞাপন দিবেন শুরুতে দেখতে হবে আপনার বিজ্ঞাপন গ্রুপটির সাথে কতটুক সামঞ্জস্য পূর্ণ | অবশ্যই ধান এর বাজারে ওল বিক্রি করতে যাবেন না | অনেক বড় গ্রুপ বাছাই করার চাইতে এমন গ্রুপ বাছাই করুন যার মেম্বারদের একটিভিটি বেশি | নিয়মিত পোস্ট করুন , কমেন্ট রিপ্লে দিন , কাস্টমারদের যোগাযোগ রাখুন | সময় মাথায় রেখে পোস্ট দিন যাতে সবার চোখে পড়ে | সাধারণত ওয়ার্কিং টাইম এ পোস্ট দিলে তা মানুষের চোখে কম পড়ে | সপ্তাহের ছুটির দিনে ভালো একটি পোস্ট দিন | লোভনীয় কোনো অফার রাখুন | কেন কেউ আপনার প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করবে তা নিয়ে ভাবুন এবং বিজ্ঞাপনের মাঝে তা ফুটিয়ে তুলুন | অনান্য মার্কেটার দের পদ্ধতি খেয়াল করুন | নতুনত্ব রাখুন প্রোডাক্ট এবং অফার এর ক্ষেত্রে | খুব ভালো হয় যদি নিজেদের একটি গ্রুপ নিয়ে কাজ করেন এবং সকলে লাইক কমেন্ট এর মাধ্যমে একটিভ থাকেন |   UW Bothell students from the DREAM project.

আজই তৈরী করুন আপনার ফেসবুক গ্রুপ

বিভিন্ন গ্রুপ এর বিভিন্ন বিধি নিষেধ থাকে তাই ভালো হয় যদি আপনি নিজের একটি গ্রুপ তৈরী করে নিতে পারেন | মনেরাখা ভালো গ্রুপ তৈরী করা যত সহজ তাকে প্রতিষ্ঠা দেয়া তত কঠিন | সময় , শ্রম , মেধা একসাথে কাজে লাগাতে  পারলে সম্ভব আর এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া | তবে একবার এটা তৈরী হলে কষ্ট কমে যাবে আর আপনার মার্কেটিং চলতে থাকবে সফল ভাবে এবং আপনার পোস্ট গুলি পিন করে সবার উপরে রাখতে পারবেন | গ্রুপ তৈরী করতে এখানে যান | কয়েকজন মিল গ্রুপ শুরু করা উচিত এবং কিছু ভালো পোস্ট জমা হলে মেম্বার অ্যাড করা উচিত যাতে সবাই কমেন্ট লাইক এর মাধ্যমে একটিভ হতে পারে |fb2

সদস্য তৈরী করুন হিসাব করে

যেমন দুষ্টু গোরুর চেয়ে শুন্য গোয়াল ভালো তেমনি ১০০ টি অকর্মা মেম্বার থাকার চেয়ে একটি সক্রিয় মেম্বার থাকা ভালো | একটি ফেইসবুক গ্রুপ এর কথা শুনেছি যার মেম্বাররা বাথরুমে গেলেও তার জন্য একটি স্টেটাস দিয়ে যায় | তাই যেহেতু সদস্যরা গ্রুপ এর প্রাণ তাই নিস্প্রান সদস্য গ্রুপ এ না থাকাই ভালো | আর একটি কথা , কাউকে অনুরোধ করে গ্রুপ এ আনলে সে মর্ম বুঝে না তাই রিকোয়েস্ট পেলে কেবল তাকে গ্রুপ এ অ্যাড করা উচিত |
fb 1

নিয়মিত পোস্ট করুন

অ্যাডমিন হলো গ্রুপ এর জীবনী শক্তি তাই তাকে থাকতে হবে সব চাইতে সক্রিয় | পোস্ট করা , পোস্ট করানো , সবকিছু পর্যবেক্ষণ করা এগুলোতে অলসতা করলে সফল হওয়া যাবে না |
তো | আপনার আলাউদ্দিনের চেরাগটি জালাচ্ছেন কবে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন